সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ওবামাও পরমাণু অস্ত্রের গোপন নথি রেখেছিলেন: ট্রাম্প

অনলাইন ডেস্ক :

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তার ফ্লোরিডার মার-আ-লাগো বাড়িতে এফবিআই অভিযান চালিয়ে দ্বিমুখি নীতি গ্রহণ করেছে। তিনি দাবি করেন, তার বাড়িতে গোপন নথিপত্র থাকার অজুহাত তুলে তল্লাশি অভিযান চালানো হয়েছে অথচ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়িতেও পরমাণু সংক্রান্ত গোপন নথিপত্র ছিল।ট্রাম্প বলেন তার পূর্বসূরী বারাক ওবামা নিজের বাড়িতে তিন কোটি ত্রিশ লাখ পৃষ্ঠায় নথিপত্র নিয়ে গিয়েছিলেন যার বেশিরভাগই রাষ্ট্রীয় গোপন বিষয়। কিন্তু এ নিয়ে এফবিআইয়ের পক্ষ থেকে কোনো চিৎকার বা কোন প্রতিবাদ করা হয় নি।ট্রাম্প বলেন, পরমাণু অস্ত্র একটি ধোঁকাবাজি, যেমন ধোঁকাবাজি ছিল রাশিয়া ইস্যু এবং তার বিরুদ্ধে দুই দফা আনা ইমপিচমেন্ট প্রক্রিয়া।গত সোমবার ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে এফবিআই এজেন্টরা অভিযান চালায়। একে ডোনাল্ড ট্রাম্প তার বাড়িতে হামলা বলে উল্লেখ করেন এবং বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে তার বাড়ি থেকে উদ্ধার করার নথিপত্র প্রকাশের দাবি জানান তিনি।ট্রাম্পের বাড়িতে তল্লাশি অভিযানের সঙ্গে জড়িত একজন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বৃহস্পতিবার জানিয়েছেন, যে সমস্ত গোপন নথি পাওয়ার জন্য এই তল্লাশি অভিযান চালানো হয়েছে তার মধ্যে পরমাণু অস্ত্র সংক্রান্ত নথিও ছিল। তবে ওই কর্মকর্তা পরিষ্কার করেন নি যে, এটি আমেরিকার পরমাণু অস্ত্র নাকি অন্য কোন দেশের পরমাণু অস্ত্র সংক্রান্ত নথি ছিল।পার্সটুডে