সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ভারতের আপত্তির পরও চীনা ‘গোয়েন্দা’ জাহাজ নোঙরের অনুমতি দিলো শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

ভারতের আনুষ্ঠানিক উদ্বেগ জানানোর পরও শ্রীলঙ্কা সরকার একটি ‘বিতর্কিত’ চীনা গবেষণা জাহাজকে তাদের বন্দরে ভেড়ার অনুমতি দিয়েছে। নয়াদিল্লি মনে করছে, এই জাহাজের মাধ্যমে ভারতের সামরিক স্থাপনায় গুপ্তচরবৃত্তি করার উদ্দেশ্য থাকতে পারে বেইজিংয়ের।আন্তর্জাতিক শিপিং এবং সমুদ্রপথ বিশ্লেষণ সাইটগুলো বলছে, চীনের ইউয়ান ওয়াং ৫ একটি গবেষণা এবং জরিপ জাহাজ। এটিকে দ্বৈত-ব্যবহারের গুপ্তচর জাহাজও বলছেন অনেক সংশ্লিষ্ট।শনিবার শ্রীলঙ্কা ও ভারত সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারত মহাসাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান উপস্থিতি এবং শ্রীলঙ্কায় প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ভারত। যেখানে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জরাজীর্ণ শ্রীলঙ্কা বর্তমানে চীন ও ভারত উভয় দেশেরই শক্ত প্রভাব বলয়ের মধ্যে প্রবেশ করেছে। ইউয়ান ওয়াং ৫ জাহাজটি মূলত গত ১১ আগস্ট শ্রীলঙ্কার চীন পরিচালিত হামবানটোটা বন্দরে নোঙর করার কথা ছিল। কলম্বোকে এই সফর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার জন্য বেইজিংকে বলার আহ্বান জানিয়েছিল ভারত। শ্রীলঙ্কার সরকারি সূত্র জানিয়েছে, ভারত সরাসরি প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে উদ্বেগের কথা জানিয়েছিল। তবে কেন চীনা জাহাজটিকে বন্দরে ভেড়ার অনুমতি দেওয়া হবে না সে সম্পর্কে নয়াদিল্লি ‘সন্তোষজনক প্রতিক্রিয়া’ জানাতে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১২ আগস্ট চীনের দূতাবাস একটি কূটনৈতিক নোটের মাধ্যমে মন্ত্রণালয়কে জানায়, ইউয়ান ওয়াং ৫ জাহাজ ১৬ আগস্ট হামবানটোটা বন্দরে পৌঁছানোর কথা। নোটের মাধ্যমে জ¦ালানি ভরার জন্য জাহাজটিকে বন্দরে ভিড়তে ছাড়পত্র দেওয়ার অনুরোধ জানানো হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সব দিক বিবেচনা করে শনিবার১৬-২২ আগস্টের মধ্যে জাহাজটিকে বন্দরে ভেড়ার অনুমতি দেওয়ার কথা চীনা দূতাবাসকে জানানো হয়েছে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, চীনা জাহাজটি শুক্রবার রাতে শ্রীলঙ্কা উপকূল থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। এটি ধীরে ধীরে হামবানটোটা গভীর সমুদ্র বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। ১১২ কোটি ডলারে ৯৯ বছরের জন্য চীনের কাছে হামবানটোটা বন্দরটি লিজ দিয়েছে শ্রীলঙ্কা। যেখানে এটি নির্মাণের জন্য শ্রীলঙ্কা একটি চীনা কোম্পানিকে দিয়েছিল ১৪০ কোটি ডলার। ভারত সরকারের সূত্র বলছে, ইউয়ান ওয়াং ৫ জাহাজ মহাকাশ এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের জন্য নিযুক্ত করা হতে পারে। তা ছাড়া আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে এর নির্দিষ্ট ব্যবহার রয়েছে। তবে জাহাজটি বন্দরে নোঙর করা ঠেকাতে কলম্বোকে ভারত চাপ দিচ্ছে, চীনের এমন ধারণা শুক্রবার প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে, ভারত তার নিরাপত্তা উদ্বেগের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।