সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে অবমাননাকর টিকটক করায় যুবক আটক

নিজ টিকটিক আইডিতে রবিবার রাতে প্রধানমন্ত্রী ও পুলিশকে নিয়ে অবমাননাকর ভিডিও পোস্ট দেয়ার অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মহি উদ্দিন মান্না (২৫) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে মোল্লাপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, রবিবার রাতে সিলেট বিয়ানীবাজারের দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে তার চায়ের দোকান থেকে যুবক মান্না আটক করা হয় বলে।

মান্না তার টিকটক আইডিতে সাম্প্রতিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রী ও পুলিশের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং অপপ্রচার চালান।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা জাহিদুল হক তাহমিদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ করেন।

সোমবার তাকে আদালতে হাজির করা হবে।

—ইউএনবি