সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ফের পেট্রলের দাম বাড়লো পাকিস্তানে

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে ফের পেট্রলের দাম বাড়লো। তবে উচ্চ গতির ডিজেল (এইচএসডি) এবং কেরোসিনের দাম কমানো হয়েছে। গত সোমবার এক ঘোষণায় জানানো হয়েছে আগামী প্রায় দুই সপ্তাহের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। খবর ডনের। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক ঘোষণায় জানানো হয়েছে, পেট্রল এবং হালকা ডিজেল তেলের (এলডিও) দাম লিটারপ্রতি যথাক্রমে ৬ রুপি ৭২ পয়সা এবং ৪৩ পয়সা বাড়ানো হয়েছে। অপরদিকে উচ্চ গতির ডিজেল (এইচএসডি) এবং কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ৫১ পয়সা এবং ১ রুপি ৬৭ পয়সা কমানো হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ওঠানামা এবং বিনিময় হারের তারতম্যের প্রেক্ষিতে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান মূল্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে পেট্রলের দাম ২২৭ দশমিক ১৯ রুপি থেকে বেড়ে হয়েছে ২৩৩ দশমিক ৯১ রুপি। অপরদিকে প্রতি লিটার হালকা ডিজেলের দাম কমে ১৯১ দশমিক ৭৫ রুপি থেকে ১৯১ দশমিক ৩২ রুপি করা হয়েছে। এছাড়া এইচএসডি লিটারপ্রতি ২৪৪ দশমিক ৯৫ রুপি থেকে হয়েছে ২৪৪ দশমিক ৪৪ রুপি এবং লিটারপ্রতি কেরোসিনের দাম ২০১ দশমিক ০৭ রুপি থেকে কমে হয়েছে ১৯৯ দশমিক ৪০ রুপি। এর আগে গত ১ আগস্ট পাকিস্তান সরকার এইচএসডি এবং কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ৯ রুপি এবং ৫ রুপি বাড়িয়েছিল। সে সময় পেট্রলের দাম ৩ রুপি কমানো হয়েছিল। এক বিবৃতিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ওঠানামা এবং বিনিময় হারের তারতম্যের প্রেক্ষিতে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান মূল্য সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে পেট্রলের দাম ২২৭ দশমিক ১৯ রুপি থেকে বেড়ে হয়েছে ২৩৩ দশমিক ৯১ রুপি। অপরদিকে প্রতি লিটার হালকা ডিজেলের দাম কমে ১৯১ দশমিক ৭৫ রুপি থেকে ১৯১ দশমিক ৩২ রুপি করা হয়েছে। এছাড়া এইচএসডি লিটারপ্রতি ২৪৪ দশমিক ৯৫ রুপি থেকে হয়েছে ২৪৪ দশমিক ৪৪ রুপি এবং লিটারপ্রতি কেরোসিনের দাম ২০১ দশমিক ০৭ রুপি থেকে কমে হয়েছে ১৯৯ দশমিক ৪০ রুপি। এর আগে গত ১ আগস্ট পাকিস্তান সরকার এইচএসডি এবং কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ৯ রুপি এবং ৫ রুপি বাড়িয়েছিল। সে সময় পেট্রলের দাম ৩ রুপি কমানো হয়েছিল।