সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কাবা ঘর নিজ হাতে পরিষ্কার করলেন সৌদি যুবরাজ

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা ঘর নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার এ কাজ করেন যুবরাজ। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে মঙ্গলবার (১৬ আগষ্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের পক্ষে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান পবিত্র কাবা পরিষ্কার করেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও প্রার্থনা করেন। আরব নিউজ বলছে, কাবা ঘর পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ছিলেন। এ সময় সৌদি আরবের দুটি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাঁদের স্বাগত জানান। এ ছাড়া, সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাবা ঘর পরিষ্কার ও ধোয়ায় অংশ নেন বলে জানিয়েছে আরব নিউজ।