সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

দাবি পূরনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলো খুবির শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাসে মঙ্গলবার রাতে প্রায় চার ঘণ্টা পর আন্দোলন প্রত্যাহার করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকালে অপরাজিতা হলের এক ছাত্রী বটি দিয়ে গলা আত্মহত্যার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইলেকট্রনিক ডিভাইস, রাইস কুকার ও ছুরিসহ সব ধরনের সরঞ্জাম জব্দ করার নোটিশ জারি করে।

ঘোষণার পর পরই হলের শিক্ষার্থীরা হলের ভেতরের তালা ভেঙে আন্দোলন শুরু করে এবং রাত ১০টার পর তাদের দাবির পক্ষে ছাত্রাবাসের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

এই সময় আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অন্যান্য হলের শিক্ষার্থীরা হাদী চত্বরে জড়ো হতে শুরু করে এবং রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের আশ্বাস না দেয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখে।

পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদের ১০ দফা দাবি পেশ করে।

প্রধান দাবিগুলোর মধ্যে ছিল-রান্নায় রাইস কুকার ও অন্যান্য পাত্র ব্যবহারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সোশ্যাল মিডিয়ায় যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তোলা শিক্ষার্থীদের হয়রানির জন্য ক্ষমা চাওয়া, অভিভাবক ও নারী আত্মীয়দের হলে থাকার অনুমতি দেয়া, যেকোনো পরিস্থিতিতে হলের সিট বাতিলের হুমকি দেয়া বন্ধ করা এবং হলগুলোতে খাবারের মান ও অন্যান্য সুযোগ-সুবিধা উন্নত করে একটি উন্নত জীবন নিশ্চিত করা।

যত দ্রুত সম্ভব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা রিম্মি বলেন, তাদের সকল দাবি আমরা মেনে নিয়েছি। কারণ আমরা চাইনা সন্তানেরা কষ্ট পাক। তাদের হল, তারা যেভাবে চাইবে আমরা সেভাবে চালাবে। শিক্ষক এবং শিক্ষার্থী কখনও পতিপক্ষ হতে পারে না। এটা আমরা বিশ্বাস করি না।

—ইউএনবি