সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

ডামুড্যায় দারুল আমান উচ্চ বিদ্যালয়ের শপথ পাঠ

জেলা প্রতিনিধি:  ডামুড্যা (শরীয়তপুর) :

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দারুল আমান উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে দেশ প্রেম মন্ত্রে উজ্জীবিত করণ ও সামজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শপথ বাক্য পাঠ করান ওসি শরীফ আহম্মেদ। শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ। প্রতিপাদ্য সামনে রেখে বুধবার ১৭ আগষ্ট দারুল আমান উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের মিতব্যয়িতা, বৃক্ষ রোপন, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং নানা বিষয় নিয়ে জন সচেতনতামূলক আলোচনা করেন। আলোচনার প্রধান অতিথি ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুল আমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমিনুল হক মিন্টু সিকদার, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোঃ ইমদাদুল হক ইনু বেপারী। এ সময় উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, এসআই সিরাজুল ইসলাম, এসআই মুকুল সহ শিক্ষকবৃন্দ।