সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

গঙ্গাচড়ায় দু’শত ফেন্সিডিল ও বহনকারী কারসহ মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় বুধবার (১৭ আগষ্ট) দু’শত ফেন্সিডিলের বোতল ও মাদকবহনকারী কারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামের খতিবর রহমানের পুত্র রাসেল রানা (২৫)। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ দিকে কালিগঞ্জ কাকিনা রোড় হয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু দিয়ে রংপুর শহরের উদ্দেশ্যে দু’শত ফেন্সিডিল বোতল কালো রংয়ের প্রাইভেট কারে করে রানা নিজে কার চালিয়ে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই এরশাদুল হক সঙ্গীয় ফোর্স জাকিরুল ও আরিফুলকে নিয়ে শেখ হাসিনা সেতুর উত্তর প্রান্তে এসকেএসের বাজারে সড়কে অবস্থান নেয়। রানা পুলিশকে দেখতে পেয়ে দ্রুত কার নিয়ে রংপুর শহরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ কারের পিছু ধাওয়া করলে লক্ষ্মীটারী ইউনিয়নের রানুর বাজার এলাকায় গ্রামের লোকাল রাস্তায় কার নিয়ে রানা ঢুকে পড়ে। লোকাল রাস্তায় কার দ্রুত চলাতে না পারায় পূর্ব মাদ্রাইন এলাকায় দু’শত বোতল ফেন্সিডিলসহ প্রাইভেট কারটি ও রাসেল রানাকে আটক করে থানা পুলিশ।কারটির নম্বর ঢাকা-মেট্রো-গ-১৫-০৯২৩। এসআই এরশাদুল হক জানান, কালীগঞ্জ থেকে রংপুর যাওয়ার পথে এসকেএস বাজারের নিকট একটি প্রাইভেট কার আটকের চেষ্টা করা হলে কারটি লক্ষ্মীটারী ইউনিয়নের পূর্ব মাদ্রাইনে যাওয়ার পথে ফেন্সিডিল বহনকারী কারসহ রানাকে আটক করা হয়। এ সময় কারের ডালার ভিতর সাদা সারের বস্তায় দু’শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।