সাম্প্রতিক
আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী শাহে আলম গুলশানে আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরও ৪০ জোর করে শিক্ষকের পদত্যাগের বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ হাইকোর্টের ৫০০ টাকার ভারত-মিয়ানমারের ইলিশ ‘পদ্মার’ নামে বিক্রি ১৪০০-১৮০০ টাকায় খালি ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফারইস্টের নজরুলের ৫৭ কোটি ৬১ লাখ টাকার সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রে বাড়ির খোঁজে দুদক চাঁদের ছবিতে মার্কিন পতাকা, ট্রাম্প লিখলেন ‘চাঁদ আমাদের’ ঢাকা সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা, উত্তরে আসিফ মাহমুদ-দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতকে টপকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এখন যুক্তরাষ্ট্র
Skip to content

রাজধানীতে ৩৭ ‘ছিনতাইকারী’ আটক

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৩৭ সদস্যকে আটকের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শনিবার রাতে র‌্যাব-৩ এর একটি দল শাহজাহানপুর, মতিঝিল, মুগদা ও তেজগাঁও এলাকায় একযোগে অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) বশির আহমেদ।

এসময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও সেডেটিভ স্প্রে জব্দ করার কথাও জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত চক্রের সদস্যরা বলেছে তারা রাজধানীর বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে যাত্রীদের মুখের ওপর অজ্ঞান করার ওষুধ ছিটিয়ে এবং ধারালো অস্ত্রের মুখে ছিনতাই করে থাকে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

—ইউএনবি