সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন ৪ সেপ্টেম্বর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ সেপ্টেম্বর পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করবেন।

বিষয়টি নিশ্চিত করে সেতু নির্মাণ প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন জানান, অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটির নামকরণ করা হয়েছে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’।

তিনি আরও জানান, ২০১৮ সালের ২০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঁচা নদীর ওপর বরিশাল-পিরোজপুর-খুলনা সড়কের বেকুটিয়া পয়েন্টে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মধ্য দিয়ে সেতুর আনুষ্ঠানিক কাজ শুরু হয়। করোনা মহামারির মধ্যেও নিদিষ্ট সময়ের মধ্যে এই সেতু নির্মাণ কাজ শেষে করে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘চায়না রেলওয়ে ১৭তম ব্যুরো গ্রুপ কোম্পানী লিমিটেড’। সেতুটি নির্মাণ শেষে গত ৭ আগস্ট ২০২২ তারিখে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র উপস্থিতিতে ঢাকাস্থ চীনা দুতাবাসের ইকনোমি মিনিস্টার বাংলাদেশর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে সেতুটি হস্থান্তর দলিলে স্বাক্ষর করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিক্রমে আগামী ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সেতুটি উদ্বোধনের তারিখ নির্ধারণ করেন।

মাসুদ মাহমুদ সুমন আরও জানান, প্রায় এক কিলোমিটার দীর্ঘ মূল সেতুটির উভয় প্রান্তে ৪৯৫ মিটার ভায়াডাক্টসহ সেতুটির দৈর্ঘ প্রায় ১৫শ’ মিটার। ৯টি স্প্যান ও ৮টি পিয়ার বিশিষ্ট ১৩ দশমিক ৪০ মিটার প্রস্থ সেতুটির পিরোজপুর ও বরিশাল প্রান্তে এক হাজার ৪৬৭ মিটার সংযোগ সড়কসহ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে আরও দুটি ছোট সেতু ও বক্স কালভার্ট নির্মিত হয়েছে।

তিনি জানান, সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৮৯৪ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা। এর মধ্যে ৬৫৪ কোটি ৭৯ লক্ষ ৬৩ হাজার টাকা অনুদান দিয়েছে চীন সরকার। বাকি ২৩৯ কোটি ২৮ লক্ষ টাকা নিজস্ব অর্থায়নে।

পিরোজপুর ১ আসনের এমপি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, ‘ব্রিজ উদ্বোধন হলে পিরোজপুরের সঙ্গে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমগ্র জেলা। এছাড়া মোংলা সমুদ্র বন্দর থেকে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত সড়ক পথে আর কোনও বাধা রইলো না। সরাসরি যোগাযোগ স্থাপন হলো। ফলে পিরোজপুর জেলার অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বেকার সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে এলাকা বাসী মনে করেন।’

এ বিষয় পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও পৌর মেয়র মো.হাবিবুর রহমান মালেক জানান, ‘আগামী ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের মানুষের আরেকটি স্বপ্নের সেতু উদ্বোধন করছেন। এই সেতুটি উদ্বোধনের ফলে এ অঞ্চলের মানুষের জীবনমান ও ব্যবসায়ীদের অনেক উন্নতি সাধন হবে।’

—ইউএনবি