সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক :

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলের মেনতাওয়াই দ্বীপের উপকূলীয় শহর সাইবারুতে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে স্থানীয় বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে গুরুতর ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ৯ মাত্রার। এটি ১৮ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় পশ্চিম সুমাত্রা প্রদেশের উপকূলীয় শহর প্যারিয়ামনের প্রায় ১৭০ কিলোমিটার (১০৫ দশমিক ৬ মাইল) পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে কেন্দ্রীভূত ছিল।

২৭ কোটি জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি প্রায়শই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২৫ জন নিহত এবং ৪৬০ জনেরও বেশি আহত হয়। এছাড়া গত বছরের জানুয়ারিতে পশ্চিম সুলাওয়েসি প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় ৬ হাজার ৫০০ জন আহত হয়।