সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পেট্রোল পাম্প মালিকদের ধর্মঘট ১৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

ফাইল ছবি

দেশের পেট্রোল পাম্প মালিকেরা তাদের পূর্বঘোষিত ‘পেট্রোল পাম্প ধর্মঘট’ আগামী ৩১ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। সোমবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প মালিকদের সংগঠনের নেতাদের বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়েছে।

তারা জানায়, পেট্রোল পাম্প মালিকরা বিপিসি’র অনুরোধে ধর্মঘট স্থগিত করেছে।

পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, ‘আমরা ১৫ দিনের জন্য ধর্মঘট স্থগিত করেছি। যদি এই সময়ের মধ্যে দাবি আদায় না হয়, তাহলে আমরা ১৪ তারিখ থেকে আবারও ধর্মঘট পালন করবো।’

এর আগে গত ২৪ আগস্ট সংগঠনটির নেতারা সাত দিনের মধ্যে তাদের বিক্রয় কমিশন বাড়ানো সহ পাঁচ দফা দাবি আদায়ে ৩১ আগস্ট থেকে ধর্মঘটে যাওয়ার হুমকি দেয়।

বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, তিনি পেট্রোল পাম্প মালিকদের বিষয়টি সমাধানে মন্ত্রণালয়ে আলোচনা করবেন।

—-ইউএনবি