সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে কী করছেন শাকিব খান?

অনলাইন ডেস্ক :

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সাক্ষাতে চলচ্চিত্র ও সংস্কৃতিসহ বেশকিছু বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। গত রোববার শাকিব খান ভারতীয় হাইকমিশনারের সঙ্গে দেখা করেন বলে জানিয়েছেন শাকিব নিজেই। গত সোমবার সে সাক্ষাতের ছবি ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে শেয়ার করেছেন এই অভিনেতা। ছবিতে বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে উচ্ছ্বসিত শাকিব খানকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন, ‘ভীষণ ফলপ্রসূ একটা সকাল ছিল গত রোববার, ঢাকায় নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে। সৌজন্যমূলক সেই সাক্ষাতে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে আপনার সঙ্গে মতবিনিময় ভীষণ উপভোগ করেছি। আশা করি আমাদের এমন আরও সাক্ষাৎ হবে।’ উল্লেখ্য, দীর্ঘ নয় মাস যুক্তরাষ্ট্রে থেকে গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে সেদিন বিমানবন্দরে ভিড় করেছিল শত শত শাকিবভক্ত।