সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকবে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া আগামী ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রমের নতুন সূচি নির্ধারণ করা হয়েছে। বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় ১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে এবং ২, ৩ ও ৫ আগস্ট নতুন সময়সূচি অনুযায়ী সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। ব্যাংকিং লেনদেন সময়সূচি লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম চলেব বিকেল ৪টা পর্যন্ত। গত ১৩ জুলাই জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-২৯ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হলো।