সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

উ.কোরিয়াকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা কিমের

অনলাইন ডেস্ক :

একটি আইন পাস করে নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ঘোষণা করেছে উত্তর কোরিয়া। এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না উল্লেখ করে পরমাণু নিরস্ত্রীকরণের ইস্যুতে যেকোনও আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির শাসক কিম জং উন। এ খবর জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাস হওয়া আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞার মধ্যেও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ৬ বার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুই দফায় হওয়া সিদ্ধান্তহীন শীর্ষ বৈঠকের পরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন কিম জং উন। এরপর থেকে এই দুই দেশের মধ্যে আলোচনা থমকে গেছে। চলতি বছরে রেকর্ড পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া উদ্বেগ জানিয়ে এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে আসছে।