সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় নিহত ১২০

অনলাইন ডেস্ক :

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত ‘নুসরা ফ্রন্ট’ এর ঘাটিতে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত বৃহস্পতিবারের এ হামলায় অন্তত ১২০ বিদ্রোহী নিহত হয়েছে। সিরিষ্টিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’র বরাতে এ খবর জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া। রুশ বাহিনীর উদ্ধৃতি দিয়ে সানা জানিয়েছে, রুশ যুদ্ধবিমান ইদলিব প্রদেশের ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টের প্রশিক্ষণ কেন্দ্র এবং পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যার রাইটস’ ও ইদলিবে রুশ বিমান হামলার সত্যতা স্বীকার করে বলেছে, বৃহস্পতিবার রুশ বাহিনী ১৪ বার হামলা চালিয়েছে এবং বিদ্রোহী অধ্যুষিত প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। সিরিয়ার ইদলিব এলাকাটি নুসরা ফ্রন্টের মতো আরো বেশ কয়েকটি বিদ্রোহী গ্রুফের শক্তিশালী ঘাঁটি হিসেবে চিহ্নিত।