সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চুয়াডাঙ্গায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় পুলিশের হাত থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়ার একদিন পর মাথাভাঙ্গা নদী থেকে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত টোকন আলী জেলার আলমডাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকার অদুচ্ছ উদ্দিনের ছেলে।

হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল হক জানান, বুধবার দুপুর ১২টার দিকে ভাঁবাড়িয়া গ্রামের নদীর তীরে ঝোপের নিচে তাস খেলায় চারজনকে ধাওয়া করে তারা। চারজনের মধ্যে দুজনকে আটক করা হলেও বাকি দুজন নদীতে ঝাঁপ দেন।

এএসআই জানান, টোকন আলী নামে এক সবজি বিক্রেতা সাঁতার না জানার কারণে প্রবল জোয়ারে ভেসে যান। আর অন্য একজন সাঁতরে নিরাপদে স্থানে যেতে সক্ষম হন। পুলিশ ও স্থানীয় লোকজন বুধবার নদীতে উদ্ধার অভিযান চালিয়ে সারাদিন তাকে খুঁজে পায়নি।

বেআইনি কিছু না পাওয়ায় আটক দুজনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পরে বৃহস্পতিবার বিকালে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নতিডাঙ্গা ঘাট সংলগ্নের নদী থেকে নিখোঁজ যুবকের লাশটি উদ্ধার করে।

এই ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন জেলা পুলিশের অতিরিক্ত সুপার আনিসুজ্জামান লালন।

—ইউএনবি