সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তুর্কি জাহাজে গুলি ছুঁড়ল গ্রিক উপকূল রক্ষীরা

অনলাইন ডেস্ক :

তুরস্কের একটি কার্গো জাহাজের ওপর গ্রিসের উপকূল রক্ষীরা গুলি চালিয়েছে। গত শনিবার এজিয়ান সাগরের উপকূলে এই ঘটনা ঘটে। কমোরোসের পতাকাবাহী রো রো জাহাজ ‘আনাতোলিয়ান’ গ্রিসের গুলিতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্ক দাবি করেছে, গ্রিসের উপকূল রক্ষীরা ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র দিয়ে জাহাজে গুলি বর্ষণ করে। অন্যদিকে গ্রিসের উপকূল রক্ষীরা বলছে, তুর্কি জাহাজকে লক্ষ্য করে শুধুমাত্র সতর্কতামূলক ফাঁকা গুলি চালানো হয়। তবে এ বিষয়ে তুরস্কের গণমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। আনাতোলিয়ান জাহাজের ক্রুরা ওই ভিডিও ধারণ করেন। এতে দেখা যায়, গ্রিসের উপকূল রক্ষীদের একটি বোট তুরস্কের রো রো কার্গো জাহাজের পাশ ঘেঁষে চলছে। ভিডিওতে আরো দেখা যায়, জাহাজের জানালায় বেশ কয়েকটি গুলি লেগে ছিদ্র হয়েছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিসের উপকূল রক্ষীরা কার্গো জাহাজের ওপর হয়রানিমূলক হামলা চালায়। এই খবর পেয়ে তুরস্কের উপকূল রক্ষীদের দুটি জাহাজ ঘটনাস্থলের দিকে যাত্রা করলে গ্রিসের জাহাজটি পালিয়ে যায়। সূত্র : পার্সটুডে