সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আর্মেনিয়া ও আজারবাইজান সীমান্তে সংঘর্ষে ৯৯ সেনা নিহত

আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তে লড়াইয়ে মঙ্গলবার প্রায় ১০০ সৈন্য নিহত হয়েছে, এতে করে উভয় পক্ষের দীর্ঘকালের শত্রুতার জের শুরু হওয়ার আশঙ্ক করা হচ্ছে।

আর্মেনিয়া বলেছে যে তাদের অন্তত ৪৯ সৈন্য নিহত হয়েছে; আজারবাইজান বলেছে যে তারা ৫০ জনকে হারিয়েছেন।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুসারে, আজারবাইজানি বাহিনী আর্মেনিয়ান ভূখণ্ডের অনেক অংশে একটি আর্টিলারি ব্যারেজ এবং ড্রোন হামলা চালালে কয়েক মিনিট পর মধ্যরাত থেকে লড়াই শুরু হয়। মন্ত্রণালয় বলেছে যে, দিনের বেলা গোলাগুলি কম হচ্চে কিন্তু আজারবাইজানীয় সৈন্যরা আর্মেনিয়ান অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সোমবার শেষের দিকে এবং মঙ্গলবারের প্রথম দিকে আর্মেনিয়ার ‘বড় আকারের উস্কানি’এর কারণে এই প্রতিক্রিয়া। এতে বলা হয়, মাইন পুঁতে এবং আজারবাইজানীয় সামরিক অবস্থানে গুলি চালাচ্ছে আর্মেনিয়ান সেনারা।

কয়েক দশকের পুরনো দুই দেশ নাগোর্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্ব চলছে আসছে। যা ১৯৯৪ সালে আজারবাইজানের অংশ নিয়ে একটি বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ শেষ হওয়ার পর থেকে আর্মেনিয়া সমর্থিত জাতিগত আর্মেনিয়ান বাহিনীর নিয়ন্ত্রণ করছে।

—-এপি