সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘বিশ্বে গণতন্ত্রের পশ্চাদপসরণ ঘটছে’: জাতিসংঘ মহাসচিব

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না এবং মত প্রকাশের স্বাধীনতা ছাড়া কোনো স্বাধীনতা নেই।

১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘গণতন্ত্র দিবসে এবং প্রতিদিন, আসুন আমরা সর্বত্র স্বাধীনতা এবং সকল মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করি।’

আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের ১৫তম বার্ষিকী। ২০০৮ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে।

তিনি বলেন, ‘বিশ্বে গণতন্ত্রের পশ্চাদপসরণ ঘটছে, নাগরিকদের মতপ্রকাশের সুযোগ সংকোচিত হচ্ছে।’

গুতেরেস বলেন, অবিশ্বাস ও অপতৎপরতা বাড়ছে এবং মেরুকরণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, সতর্ক হওয়ায় এখনই সময়। গণতন্ত্র, উন্নয়ন এবং মানবাধিকার যে পরস্পর নির্ভরশীল এবং পারস্পরিকভাবে শক্তিশালী হয় তা নিশ্চিত করার এখনই সময়।’

জাতিসংঘ মহাসচিব বলেন, সাম্য, অন্তর্ভুক্তি এবং সংহতির গণতান্ত্রিক নীতির পক্ষে দাঁড়ানোর এখনই সময়।