সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ইরানের ৫০ শহরে বিক্ষোভ, নিহত ৮

অনলাইন ডেস্ক :

ইরানে পোশাকবিধি না মানায় আটক নারীর মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়েই চলছে। চলমান বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। সম্প্রতি, ‘সঠিকভাবে’ হিজাব না পরার কারণে মাশা আমিনিকে (২২) আটক করে ইরানের নৈতিকতা পুলিশ ‘গাশত-ই এরশাদ’। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। গত শুক্রবার ১৬ সেপ্টেম্বর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় গত শনিবার থেকে ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মাশা আমিনিকে পুলিশি হেফাজতে মারধর করার অভিযোগ করেন বিক্ষোভকারীরা। ইরানের এক কৌসুলি ও সংবাদমাধ্যমের বরাত নিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত ২ দিনে বিক্ষোভে ৪ জনের মৃত্যু হয়েছে। তবে মোট মৃতের সংখ্যা এখন ৮। তাদের মধ্যে পুলিশের এক সদস্য ও এক সরকার সমর্থক মিলিশিয়া সদস্য রয়েছেন। ইরানের জাতিগত কুর্দি অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলে প্রথমে বিক্ষোভ শুরু হলেও তা দেশটির অন্তত ৫০ শহরে ছড়িয়ে পড়ে। সর্বশেষ ২০১৯ সালে গ্যাসের মূল্য বাড়ার পর এমন বড় আকারে বিক্ষোভ দেখা গিয়েছিল। কুর্দিদের মানবাধিকার সংস্থা হেনগাও গণমাধ্যমকে জানায়, অন্তত ১০ বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। গত বুধবার ৩ জন নিহত হন। সংস্থাটির দাবি, এর আগে নিরাপত্তা বাহিনীর হাতে আরও ৭ জন নিহত হয়েছেন। রয়টার্স এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। কর্মকর্তারা বিক্ষোভকারীদের হত্যা করার দায় অস্বীকার করেছেন। তাদের দাবি, নিরাপত্তা বাহিনী নয়, বরং সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মানুষ মারা গেছেন।