সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

র‌্যাবের বর্তমান ডিজি চৌধুরী আবদুল্লাহ নতুন আইজিপি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করেছে।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নিয়োগ ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং একই দিনে বর্তমান আইজিপি বেনজীর আহমেদ অবসরে যাবেন।

২০২২ সালের ৮ এপ্রিল প্রকাশিত গেজেটের মাধ্যমে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে র‌্যাবের ডিজি হিসেবে নিয়োগ দেয়া হয়।

—-ইউএনবি