সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

নিউইয়র্কে জয়শঙ্কর আয়োজিত নৈশভোজে পররাষ্ট্রমন্ত্রী

নিউইয়র্কে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ভারতীয় মন্ত্রী টুইটে বলেছেন, ‘৭৭তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে সমমনা অংশীদারদের একটি সন্ধ্যার আয়োজন করতে পেরে আনন্দিত।’

তিনি জানান, তারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ এবং ‘আরও কার্যকর’ যৌথ প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

নৈশভোজে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, মিশর, সেন্ট লুসিয়া, মালদ্বীপ, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, শ্রীলঙ্কা, মরিশাস, ঘানা, জ্যামাইকা, উগান্ডা এবং উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

তারা জোট নিরপেক্ষ আন্দোলনে অভিন্ন স্বার্থের বিষয় নিয়ে খোলামেলা ও অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেন বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

—ইউএনবি