সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিশ্ব নদী দিবসে সিলেটে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :
নদ-নদী রক্ষায় ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট জেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব নদী দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে সিলেট জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জেলা নদী রক্ষা কমিটির সদস্যগণ, বাংলাদেশ স্কাউটস, গার্লস গাইড এবং অন্যান্যরা অংশগ্রহণ করেন।

পরবর্তীতে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নদী রক্ষায় নদীর অবৈধ দখল ও পানি দূষণ রোধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের ওপর আলোকপাত করা হয়। এছাড়া জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্ব স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ভূমিকা রাখার জন্য দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি অনুরোধ জানানো হয়।