সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাল্টিপারপাস রেসকিউ বোটের উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে বন্যা উপদ্রুত জেলার জন্য মাল্টিপারপাস রেসকিউ বোট প্রদান করা হয়েছে। বিশ্ব নদী দিবস উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার (২৫ সেপ্টেম্বর) মহিপুরে শেখ হাসিনা সেতুর পশ্চিম পাশে ফিতা কেটে বোটটির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এছাড়া বিশ্ব নদী দিবস উপলক্ষে বোটের মধ্যে কেক কাটেন অতিথিবৃন্দ। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, প্রকৌশলী মজিদুল ইসলাম, পিআইও মুনিমুল হক, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, ইন্সট্রাকটর লুৎফর রহমান, লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, ক্লিন রিভার বাংলাদেশ রংপুর প্রধান আজহারুল ইসলামসহ স্কাউটস সদস্য, জনপ্রতিনিধি, ক্লিন রিভারের সদস্য, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।