সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বহিষ্কৃত ৬ শিক্ষার্থী ছাত্রলীগের হল কমিটিতে

ফাইল ছবি

সিনিয়র ছাত্রকে মারধরের ঘটনায় ছয় শিক্ষার্থী হল থেকে স্থায়ী বহিষ্কার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ছাত্রলীগের হল কমিটিতে তাদের পদ দেয়া হয়েছে।

বহিষ্কৃত ছয় ছাত্র মাসফি-উর রহমানকে পরিকল্পনা ও কর্মসূচি উপসম্পাদক, শফিউল্লাহ সুমনকে সাংস্কৃতিক বিষয়ক উপসম্পাদক, নাইমুর রশিদকে গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক, সাব্বির আল হাসান কাইয়ুমকে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক, মোহাম্মদ ফিরোজ আলম অপিকে প্রশিক্ষণ বিষয়ক উপসম্পাদক এবং আবদুল্লাহ আল মারুফকে ছাত্র বৃত্তি উপসম্পাদক পদ দেয়া হয়েছে।

বহিষ্কৃতরা সবাই বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি সজিবুর রহমান সজীবের অনুসারী।

যোগাযোগ করা হলে বিজয় একাত্তর হল ছাত্রলীগের সভাপতি সজিব বলেন, হল কর্তৃপক্ষ তাদের হল থেকে বের করে দেয়নি। শুধু তাদের আসন বাতিল করা হয়েছে। এখনও তারা হলের মধ্যে সংযুক্ত। পরীক্ষায় অংশগ্রহণ করতে তাদের হলের ছাড়পত্র প্রয়োজন। আমি যতদূর জানি, ভুক্তভোগী এবং অভিযুক্তরা প্রভোস্ট অফিসে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমি আশা করি পরবর্তী আসন বণ্টন ব্যবস্থায় হলে তাদের আসন দেয়া হবে।

তিনি বলেন, কমিটি সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছি এবং আমি আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে।

যোগাযোগ করা হলে প্রভোস্ট স্থায়ী কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট ইউএনবিকে বলেন, ‘ছয় শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তবে ভুক্তভোগী শিক্ষার্থী কথা বলার পর শাস্তি পুনর্বিবেচনা করার প্রক্রিয়া রয়েছে এবং শাস্তি কমানোর জন্য অভিযুক্তদের আবেদন জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘তবে আখলাকুজ্জামানকে মারধরের ঘটনায় ছাত্রলীগের বহিষ্কৃত ছয় নেতাকর্মীর শাস্তি পুনর্বিবেচনা করার জন্য এমন কোনো আনুষ্ঠানিক অনুরোধ করা হয়নি এবং এখন পর্যন্ত তারা হলের অবৈধ হিসেবে বিবেচিত হবে।’

এর আগে চলতি বছরের ৪ এপ্রিল দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ছয় শিক্ষার্থীকে হল থেকে আজীবন বহিষ্কার করে বিজয় একাত্তর হল কর্তৃপক্ষ।

—ইউএনবি