সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এবার পিএফআইয়ের ওয়েবসাইট, ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ

অনলাইন ডেস্ক :

ভারতের ইসলামি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) নিষিদ্ধের পর এবার তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস ও এনডিটিভির খবরে এসব কথা বলা হয়েছে। দেশজুড়ে পিএফআইয়ের বিরুদ্ধে অভিযান চালানোর পরই বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ বছরের জন্য পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই পিএফআইয়ের সব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। গত মঙ্গলবার গভীর রাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে। বেআইনি কার্যকলাপ নিরোধ আইনে (ইউএপিএ) এ নিষেধাজ্ঞার আওতায় শুধু পিএফআই-ই নয়, এর অন্যান্য শাখা সংগঠনকেও যুক্ত করা হয়েছে। পিএফআইয়ের অফিশিয়াল টুইটার, পিএফআইয়ের প্রধান ও এম এ সালামের অ্যাকাউন্ট ও সাধারণ সম্পাদক আনিস আহমেদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পিএফআইয়ের পিএফআই অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে অনুসারী ৮১ হাজার, ও এম এ সালামের অনুসারী ৫০ হাজার, আনিস আহমেদের অনুসারী ৮৫ হাজার। গত এক সপ্তাহে দুবার দেশজুড়ে এ সংগঠনের বিভিন্ন অফিস ও নেতা-কর্মীদের বাড়ি তল্লাশি চালানো হয়। বিভিন্ন ব্যাংকের হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয় কোটি কোটি রুপি ও বহু গুরুত্বপূর্ণ নথি। আটক করা হয় ২৭০ নেতা-কর্মী-সমর্থককে। দেশজুড়ে পিএফআইয়ের বিরুদ্ধে অভিযান চালানোর পরই বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ বছরের জন্য পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপরই পিএফআইয়ের সব ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হলো। গত মঙ্গলবার গভীর রাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে। বেআইনি কার্যকলাপ নিরোধ আইনে (ইউএপিএ) এ নিষেধাজ্ঞার আওতায় শুধু পিএফআই-ই নয়, এর অন্যান্য শাখা সংগঠনকেও যুক্ত করা হয়েছে। পিএফআইয়ের অফিশিয়াল টুইটার, পিএফআইয়ের প্রধান ও এম এ সালামের অ্যাকাউন্ট ও সাধারণ সম্পাদক আনিস আহমেদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পিএফআইয়ের পিএফআই অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে অনুসারী ৮১ হাজার, ও এম এ সালামের অনুসারী ৫০ হাজার, আনিস আহমেদের অনুসারী ৮৫ হাজার। গত এক সপ্তাহে দুবার দেশজুড়ে এ সংগঠনের বিভিন্ন অফিস ও নেতা-কর্মীদের বাড়ি তল্লাশি চালানো হয়। বিভিন্ন ব্যাংকের হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয় কোটি কোটি রুপি ও বহু গুরুত্বপূর্ণ নথি। আটক করা হয় ২৭০ নেতা-কর্মী-সমর্থককে।