সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জাপানের উপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়া আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাপানের উত্তর অংশের উপর দিয়ে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে জাপানের উত্তরাঞ্চলের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানানো হয় এবং সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা নিশ্চিত করেছে। গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়া কোনো ক্ষেপণাস্ত্র ছুড়লো। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিপস অব স্টাফের প্রধান বলেন, পরীক্ষার ধরণ দেখে মনে হয়েছে এটি মধ্যপাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা উত্তর কোরিয়ার জাগাং প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই প্রদেশ থেকে উত্তর কোরিয়া সাম্প্রতিকালে বেশ কয়েক বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। জাপান সরকার জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখ- পেরিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে। পার্সটুডে