সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মানহানির অভিযোগে সিএনএনর কাছে ৪৭৫ মিলিয়ন ডলার দাবি করেছে : ট্রাম্প

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন-এর বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গার্ডিয়ান জানিয়েছে, মানহানির অভিযোগে স্থানীয় সময় গত সোমবার ফ্লোরিডার একটি আদালতে এই মামলা দায়ের করেন ট্রাম্প। মানহানির অভিযোগে সিএনএন-এর কাছে ৪৭৫ মিলিয়ন মার্কিন ডলার শাস্তিমূলক ক্ষতিপূরণ দাবি করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, সিএনএন তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডায় ফোর্ট লডারডেলের মার্কিন জেলা আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প দাবি করেছেন- সিএনএন তাকে রাজনৈতিকভাবে পরাজিত করার জন্য একটি নেতৃস্থানীয় সংবাদ সংস্থা হিসেবে নিজেদের প্রভাবকে ব্যবহার করেছে। যদিও সিএনএন-এর তরফ থেকে মামলাটির বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ট্রাম্প তার মামলায় অভিযোগ করেছেন, সিএনএন দীর্ঘদিন ধরেই তার সমালোচনা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই নিউজ নেটওয়ার্কটি তার প্রতি আক্রমণ আরো বাড়িয়ে দিয়েছে। সিএনএন ভয় পাচ্ছে যে- ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ট্রাম্প। মামলায় বলা হয়েছে, রাজনৈতিক ভারসাম্য নষ্ট করার সমন্বিত প্রচেষ্টার অংশ হিসাবে সিএনএন ট্রাম্পকে ‘বর্ণবাদী’, ‘রাশিয়ার দালাল’, ‘কোন্দলবাদী’, এমনকি শেষ পর্যন্ত ‘হিটলার’- এর চেয়েও বেশি কলঙ্কজনক প্রমাণ করতে মিথ্যা এবং মানহানিকর তকমা দিয়ে কলঙ্কিত করার চেষ্টা করেছে। সূত্র: গার্ডিয়ান।