সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত মেয়র আতিক

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম।

মঙ্গলবার সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মেয়রের করোনার পরীক্ষা করা হলে সোমবার রিপোর্ট পজিটিভ আসে।

এতে বলা হয়, হালকা কাশি এবং শারীরিক দুর্বলতা ছাড়া কোনো উপসর্গ না থাকায় তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে আতিকুল চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছিল।

এসময় মেয়র তার দ্রুত আরোগ্যের জন্য এবং তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন। সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

—-ইউএনবি