সাম্প্রতিক
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, আসছেন কর্মকর্তা ঢাকা থেকে হঠাৎ দিল্লি: ত্রিবেদীর চমক, নাকি শুধুই দৌড়ঝাঁপ? ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক তিন মাসে এলপিজির কাঁচামালের দাম কত ও কেন বাড়লো? ঢাকার রাস্তায় ‘মায়া রাইড’, নারী যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন নারী চালকরাই উত্তাল দিল্লি: পুলিশে টেনে-হিঁচড়ে সরানোর পরও রাস্তায় রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান শেষ ম্যাচেও মেসি জাদুতে বুঁদ বিশ্ব, বিদায় বার্তায় কী বললেন ফুটবলের যাদুকর? কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই
Skip to content

বিকল ট্রাকের পেছনে ধাক্কা, কাভার্ড ভ্যানের চালক-সহকারী নিহত

ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শরিষা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চাতারকান্দি এলাকার মনির হোসেন (১৯) ও একই উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে সাগর মিয়া (২৮)।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ জানান, কিশোরগঞ্জের ভৈরব থেকে ছেড়ে আসা মালবাহী একটি কাভার্ড ভ্যান পাবনার সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে শরিষা ব্রিজের কাছে পৌঁছে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই বিকল ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। পরে খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি জানান, আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

—ইউএনবি