সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও আরডিআরএস বাংলাদেশ এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় মঙ্গলবার (৪ঠা অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। ‘সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার’ এ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন পিএএ। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রাবিয়া বেগম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মোসাদ্দেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ মৌসুমী আক্তার। কিশোর-কিশোরী ক্লাবের আবৃতি শিক্ষক মোঃ মনিরুজ্জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আরডিআরএস ও হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি, কিশোর-কিশোরী ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।