সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডে মূল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়নি: কর্মকর্তা

অনলাইন ডেস্ক :

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ‘ইস্টার্ন রিফাইনারি’তে শনিবার সকালে অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুনে মূল শোধনাগারটির কোনো ক্ষতি হয়নি।

ঢাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।

বিপিসির ওই কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘প্রধান শোধনাগারটি নয়, অগ্নিকাণ্ডে ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।’

নাম না প্রকাশ করার শর্তে তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়, তাই আগুন ছড়িয়ে পড়তে পারেনি।’

চট্টগ্রামের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবদুল হামিদ ইউএনবিকে বলেন, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে চলে এসেছে।