সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গাজীপুরে ভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। শনিবার সকালে মহানগরের তেলিপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোশাক কারখানার শ্রমিক সোহরাব হোসেন (৩২), শেরপুর সদরের তারাগরের বাসিন্দা বাস কন্ডাক্টার হযরত আলী (৩৪), ময়মনসিংহের ফুলপুর এলাকার ভ্যান চালক বোরহান উদ্দিন (৪৫) ও মাছ ব্যবসায়ী ইউনুস আলী।

জানা যায়, তেলিপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দিনা চৌরাস্তা থেকে সালনাগামী মাছের ভ্যানে পেছন থেকে ‘বসুমতি পরিবহনের’ একটি বাস ধাক্কা দেয়। সামনে দাঁড়িয়ে থাকা বলাকা বাসের সঙ্গে লেগে চুরমাচুর হয়ে যায় ভ্যানটি। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ দুজন, পথচারী পোশাক কর্মী ও বাস কন্ডাক্টর নিহত হয়েছেন।

এ ঘটনায় প্রায় আধঘন্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রকিবুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা।

নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, নিহতদের লাশ উদ্ধারের পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। ময়নাতদন্ত ও লাশ শনাক্তের পর এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ওসি বলেন, ‘দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাস চালককে আটকের চেষ্টা চলছে।’

—ইউএনবি