সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাংবাদিক নির্যাতনে জাবির ১১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সাংবাদিক নির্যাতনের অভিযোগে ১১ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- মো. আসাদুল হক, আরিফুজ্জামান সিজান, রায়হান হাবিব, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মির্জা শাহনূর উল হক জিয়ান, মীর হাসিবুল হাসান রিশাদ, মুনতাসির আহমেদ তাহরিম, মো. জাহিদ নজরুল, ইমরান বাশার, জায়েদ-বিন-মেহেদী এবং এএস নাফিস হোসেন।

এর মধ্যে আসাদুল হককে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বাকি ১০ জনকে একই সময়ের জন্য সাময়িক বহিষ্কার এবং প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার দুপুরে জরুরি সিন্ডিকেট সভায় এ ব্যবস্থা নেয়া হয় বলে জানিয়েছেন জাবি সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার।

তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত ২ আগস্ট অভিযুক্ত শিক্ষার্থীরা একটি অনলাইন পোর্টালে কর্মরত এক সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের একটি গেস্টরুমে ডেকে নিয়ে নির্যাতন করে।

পরে রাতেই বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) জাবি শাখা আট নেতাকর্মীকে চিহ্নিত করে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।

—ইউএনবি