সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিলেটে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে মঙ্গলবার রাতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, পুলিশ ওই এলাকায় কাঁদানে গ্যাস এবং ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয়।

সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহন ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।

চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে লামাকাজি বাসস্ট্যান্ডে টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গ্রামবাসী দুটি দলে বিভক্ত হয়ে ওই এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে কমপক্ষে ৫০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

—-ইউএনবি