সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকা ছেড়েছেন ব্রুনাইয়ের সুলতান

তিন দিনের সফর শেষে বন্দর সেরি বেগাওয়ানের উদ্দেশে একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন ব্রুনাই দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়া।

সোমবার সকালে ঢাকা বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার সন্ধ্যায় শেষ হওয়া দুই দিনের রাষ্ট্রীয় সফরের ছবি সম্বলিত একটি অ্যালবাম তিনি সুলতানের হাতে তুলে দেন।

এর আগে শনিবার বিকালে সুলতান ঢাকায় আসেন। সফরের প্রথমদিন তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশ জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারকসহ চারটি দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তিতে সই করেছে।

—ইউএনবি