সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুয়াকাটার সূর্যাস্তের দৃশ্য লাইভ করেছেন শিক্ষা মন্ত্রী

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এমপি পর্যটন কেন্দ্র সাগর কন্যা কুয়াকাটার সৈকতে দাঁড়িয়ে দেখলেন সূর্যাস্তের মনলোভা দৃশ্য। আর সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন। রবিবার শেষ বিকেলে এমন দৃশ্যই তাঁর ফেইসবুক পেইজে লাইভ করেছেন তিনি। এছাড়া সমুদ্রের জলরাশি ও তীরে আছরে পরা একের পর এক ছোট ছোট ঢেউ অবলোন করেছেন। এসব দৃশ্য বেশ কিছু সময় খালি পায়ে দাঁড়িয়ে উপভোগ করেন ও ছবি তুলেন মন্ত্রী। এর আগে দুপুর ২টায় শিক্ষা মন্ত্রী সড়ক পথে কুয়াকাটা একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদারসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দু উপস্থিত ছিলেন।
রাতে শিক্ষা মন্ত্রণালয়ের “চুড়ান্তকরন বিষয়ক রিট্রিট কর্মশালায়” অংশগ্রহণ করে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগের কথা রয়েছে। তার সাথে সফরসঙ্গী ছিলেন একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মহাপরিচালক প্রফেসর নেহাল আহম্মেদ। সোমবার দুপুর ২টায় কুয়াকাটা ত্যাগ করবেন বলে জানা গেছে।