সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

সুদানে জমি নিয়ে সংঘর্ষে নিহত বেড়ে ২২০

অনলাইন ডেস্ক :

উত্তর আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে জাতিগত সংঘর্ষে অন্তত ২২০ জন নিহত হয়েছে। প্রাদেশিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের বরাতে আল-জাজিরা জানায়, দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া জাতিগত সহিংসতার মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এটি। ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ব্লু নাইল প্রদেশে হাউসা ও বার্টা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে চলতি মাসে এ লড়াই শুরু হয়। বন্দুকযুদ্ধ এবং বাড়িঘরে আগুন দেওয়ার পাশাপাশি সংঘর্ষ জোরালো রূপ নিলে সেখানকার অনেক বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ব্লু নাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাথ আররহমান বাখেইতের জানান, ইথিওপিয়ার সীমান্তবর্তী ওয়াদ আল-মাহি শহরে বুধ ও বৃহস্পতিবার সংঘাত চরমে পৌঁছায়। কর্মকর্তারা শনিবার রাত পর্যন্ত ২২০ জন নিহত হওয়ার খোঁজ পেয়েছেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক। এ সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ মেডিকেল টিম এখনো লড়াইয়ের কেন্দ্রস্থলে পৌঁছাতে পারেনি। তবে ‘বিপুলসংখ্যক মরদেহ’ এবং আহত অনেকের খোঁজ পেয়েছে তাঁরা। ফাথ আররহমান আরও বলেন, ‘এ ধরনের সংঘর্ষে কেউই জিততে পারে না। আমরা আশা করি শিগগিরই এই লড়াই শেষ হবে। তবে এজন্য আমাদের শক্তিশালী রাজনৈতিক, নিরাপত্তা ও বেসামরিক হস্তক্ষেপ প্রয়োজন।’এদিকে ওয়াদ আল-মাহি এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি ও সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ। সুদানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনা অনুসারে, সংঘর্ষের বিষয় তদন্তের জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।