সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রানওয়ে থেকে ছিটকে পড়লো উড়োজাহাজ

অনলাইন ডেস্ক :

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় রোববার ১৭৩ আরোহী নিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়েছে কোরিয়ান এয়ারের একটি উড়োজাহাজ। এ সময় যাত্রীবাহী প্লেনটির অনেকাংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে যাত্রীদের সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এপি ও আল-জাজিরার। সোমবার (২৪ অক্টোবর) ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সেবু প্রদেশের ম্যাকটন দ্বীপের বিমানবন্দরটিতে দুর্ঘটনায় অর্নিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনাকবিলত উড়োজাহাজের একধিক ছবি প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। কোরিয়ান এয়ার জানিয়েছে, কোরিয়ান এয়ারের ফ্লাইট কেই৬৩১ মডেলের এই ফ্লাইটটি সিউল থেকে সেবুর উদ্দেশ্যে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ায় যাত্রীবাহী উড়োজাহাজটি দুই বার অবতরণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। তবে তৃতীয় দফায় চেষ্টা করলে স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে রানওয়ে থেকে ছিটকে যায়। আল-জাজিরা জানায়, কোরিয়ান এয়ারের ওই ফ্লাইটিতে ১১ জন ক্রু সদস্য এবং ১৬২ জন যাত্রী ছিল।