সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

অনলাইন ডেস্ক :

ঋষি সুনাক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সুনাক প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন।

এর আগে তার পূর্বসূরী লিজ ট্রাস পদত্যাগ করেন।

২০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বকনিষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেসে নির্বাচিত হয়েছেন ৪২ বছর বয়সী সুনাক।

অবিলম্বে তিনি একটি মন্ত্রিসভা গঠন করবেন এবং মন্দার দিকে ধাবিত অর্থনীতিকে পুনরুদ্ধারে অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।

এই বছর তৃতীয় কনজারভেটিভ প্রধানমন্ত্রী হিসেবে তিনি শাসক দলকে একত্র করার চেষ্টা করবেন।

লিজ ট্রাসের সংক্ষিপ্ত মেয়াদের পরে সোমবার সুনাককে গভর্নিং কনজারভেটিভ পার্টির নেতা হিসাবে নির্বাচন করা হয়।