সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

করোনাভাইরাস: বিশ্বে আক্রান্ত ৬৩ কোটি ৩৭ লাখ ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৩৭ লাখ অতিক্রম করেছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩ কোটি ৩৭ লাখ ৭৫ হাজার ২৩৪ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৮৫ হাজার ৮৫২ জনে দাঁড়িয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯ কোটি ৯১ লাখ ৪১ হাজার ২৫৪ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৯৩ হাজার ৩৩৮ জন।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে বুধবার সকাল পর্যন্ত মোট শনাক্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৯৮০ জনে।