সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ব্যক্তিগত ফেসবুক পেইজে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার নিষেধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

সাম্প্রতিক সময়ে অনলাইন প্লাটফর্মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নাম ও লোগো ব্যবহার করে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খুলেছে। যা  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্টে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করা হচ্ছে। ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে সর্বসাধারণ বিভ্রান্ত হচ্ছে। তাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নাম ও লোগো ব্যবহার করে খোলা সকল ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট অবিলম্বে বন্ধ করতে নির্দেশ প্রদান করা হয়। একই সাথে এখন থেকে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খোলার ক্ষেত্রে সরাসরি বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার না করারও নির্দেশনা দেওয়া হয়। উপর্যুক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিশ^বিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।