সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সুরমা নদীতে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের পোনামাছ অবমুক্তকরন

জেলা প্রতিনিধি, সিলেট :
এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর পূর্ব ঘোষিত জাতীয় সেবা মাস উপলক্ষে এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের উদ্যোগে সুরমা নদীতে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) বেলা দেড়টায় ক্বীন ব্রিজের নিচে সার্কিট হাউজ সংলগ্ন সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এপেক্স ক্লাব অব গ্রীণ হিলসের সভাপতি এপে. কৃষিবিদ এ. কে. আজাদ ফাহিমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপে. আক্তার হোসেন খান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার কৃষিবিদ ফজলে মঞ্জুর ভূঁইয়া, এপেক্স ক্লাব অব সিলেটের লাইফ মেম্বার এপে. এম. এ. হান্নান, এপেক্স বাংলাদেশ জেলা-৪ সেক্রেটারী এপে. এমদাদুর রহমান, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস এর সাবেক সভাপতি এপে. এড. আব্দুল খালিক, সেক্রেটারী এপে. মনিরুজ্জামান রাসেল, বোর্ড ডিরেক্টর এপে. হোসেন আহমদ প্রমূখ।
গ্রীণ হিলস ক্লাবের আয়োজনে বিভিন্ন সেবা কার্যক্রমের অংশ হিসেবে সিলেট নগরীর ৩৯ নং ওয়ার্ড এর বিভিন্ন মসজিদের পুকুরেও পোনামাছ অবমুক্ত করা হয়।