সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

গ্রিসের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ বহু

অনলাইন ডেস্ক :

গ্রিসের কোস্ট গার্ডের মুখপাত্র নিকোস কোক্কালাস জানান, ডুবে যাওয়া নৌকাটি থেকে ৯ জনকে উদ্ধার করেছেন তারা। তুরস্ক ও গ্রিসের মধ্যবর্তী এজিয়ান সাগরে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে বহু নিখোঁজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১লা নভেম্বর) স্থানীয় সময় ভোররাতের দিকে গ্রিসের ইভিয়া উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর ৯ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিসের কোস্ট গার্ড, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গ্রিসের কোস্ট গার্ডের মুখপাত্র নিকোস কোক্কালাস গণমাধ্যম ইআরটিকে জানান, ডুবে যাওয়া নৌকাটি থেকেই ৯ জনকে উদ্ধার করেছেন তারা। উদ্ধার পাওয়া অভিবাসন প্রত্যাশীদের ভাষ্য অনুযায়ী নৌকাটিতে প্রায় ৬৮ জন আরোহী ছিলেন, জানিয়েছেন কোক্কালাস। এক বিবৃতিতে গ্রিসের কোস্ট গার্ড জানিয়েছে, তাদের একটি জাহাজ, একটি হেলিকপ্টার এবং ঘটনাস্থলের কাছে থাকা দুটি নৌকা ঝড়ো হাওয়ার মধ্যেই উদ্ধারকাজ শুরু করে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে তারা। ২০১৫ ও ২০১৬ সালে ইউরোপমুখি অভিবাসন প্রত্যাশীদের ঢল নামায় সংকট সৃষ্টি হয়েছিল। ওই সময় গ্রিস সংকটের একেবারে সামনের সারিতে ছিল। তখন যুদ্ধ ও দারিদ্র্য কবলিত সিরিয়া, ইরাক ও আফগানিস্তান থেকে পালিয়ে প্র্য়া ১০ লাখ শরণার্থী তুরস্ক হয়ে গ্রিসে হাজির হয়েছিল। তারপর থেকে অভিবাসন প্রত্যাশীদের চাপ কমতে শুরু করে। কিন্তু সম্প্রতি তাদের দ্বীপগুলো ও তুরস্কের সঙ্গে থাকা স্থল সীমান্ত দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে থাকা অভিবাসন প্রত্যাশীদের চাপ ফের বেড়ে গেছে বলে জানিয়েছে গ্রিসের কর্তৃপক্ষ।