সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

১০ মার্কিন নাগরিক ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ইরানের

অনলাইন ডেস্ক :

মানবাধিকার লঙ্ঘন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং সহিংসতা ও দাঙ্গা উসকে দেয়ার জন্য ১০ মার্কিন ব্যক্তি এবং চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের করা মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি এই ‘অঞ্চলে বিপজ্জনকক ও সন্ত্রাসবাদী পদক্ষেপ’ মোকাবিলা করতে ইরানের আইনগত কর্তৃপক্ষের দ্বারা এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা মার্কিন ব্যক্তিদের মধ্যে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার মাইকেল কুরিলা, সেন্টকমের ডেপুটি কমান্ডার গ্রেগরি গিলোট, মার্কিন উপ-সচিব অব দ্য ট্রেজারি ওয়ালি অ্যাডেইমো ও অন্যান্যরা।

এছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, নবম বিমান বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের ভিসা পেতে এবং ইরানে প্রবেশ করা নিষিদ্ধ করবে এবং ইরানের অভ্যন্তরে তাদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করা হবে।