সাম্প্রতিক
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলায় আজ শেষ হচ্ছে প্রসিকিউশনের যুক্তি সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি ডনের সিএনজি স্টেশনে গ্যাস নেই, বাসার চুলাতেও আগুন জ্বলে না গোপালগঞ্জে ৮-১০ ঘণ্টা লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ বিদ্যুৎ অফিস সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার পাইলটের গাঁজাসেবন, মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়ম, নাটোরে ইউএনও কার্যালয়ে হামলা-ভাঙচুর নোয়াখালীতে পুরোপুরি বন্ধ গ্যাস সরবরাহ, বিপাকে ২৯ হাজার গ্রাহক রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ, বিলবোর্ড ৭টায় মন্ত্রিসভা ও বিএনপিতে পরিবর্তনের হাওয়া
Skip to content

বাকেরগঞ্জে বিএনপির জনসংযোগে পুলিশের লাঠিচার্জের অভিযোগ, আহত ১০

বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি ইউনিয়নে মঙ্গলবার বিএনপির জনসংযোগ,লিফলেট বিতরণ ও পথসভায় পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হওয়ার অভিযোগ করেছে বিএনপি।

স্থানীয় বিএনপি নেতারা জানান,৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আবুল হোসেন খানের নেতৃত্বে কলসকাঠি বাজারে লিফলেট বিতরণ,পথসভা ও জনসংযোগ করা হয়।

এসময়, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আলাউদ্দীন মিলনের নেতৃত্বে তাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বাকেরগঞ্জের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আর রশিদ জোমাদ্দার ও কলসকাঠি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আল আমিনসহ ১০ জন আহত হয়।

সাবেক সাংসদ আবুল হোসেন খান বলেন,আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে,হামলায় প্রায় ১০ জন আহত হয়েছে।

লাঠিচার্জের ব্যাপারে বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দীন মিলন জানান, কলসকাঠিতে বিএনপির আবুল হোসেন খান গ্রুপ ও হারুন শিকদার গ্রুপ একই স্থানে সভা করলে তাদের মধ্যে সংঘর্ষের আশংকা থাকায় পুলিশ তাদেরকে সরিয়ে দেয়।

—ইউএনবি