সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রাশিয়া চুক্তিতে ফেরায় ইউক্রেনের বন্দর ছাড়লো খাদ্য বোঝাই জাহাজ

অনলাইন ডেস্ক :

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে রাশিয়া ফেরার একদিন পর ৬টি শস্য জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলসি আকারের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি। জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে পুনরায় অংশগ্রহণের কথা জানায় রাশিয়া। গত বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগে চলতি সপ্তাহে চুক্তিতে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল মস্কো। এর মধ্যেই ইউক্রেনের বন্দর থেকে ছয়টি শস্য বোঝাই জাহাজ ছেড়ে গেছে। এ প্রসঙ্গে ইউক্রেনের অবকাঠামো মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজের সংখ্যা ছিল সাতটি। ২ লাখ ৯০ হাজার টন খাদ্য শস্য বোঝাই জাহাজ ইউরোপীয় এবং এশিয়ার দেশগুলোর উদ্দেশে রওনা হয়েছে। রুশ নৌবহরে হামলার পর মস্কো শস্য রপ্তানির চুক্তি থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল, কৃষ্ণ সাগর দিয়ে বেসামরিক নৌযানের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই। কারণ সেখানে নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ মুহূর্তে নিরাপত্তার যে নিশ্চয়তা পাওয়া গেছে যা রাশিয়ান ফেডারেশনের কাছে যথার্থ মনে হচ্ছে এবং চুক্তি বাস্তবায়ন পুনরায় শুরু হচ্ছে।