সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গঙ্গাচড়ায় জাতীয় সংবিধান দিবস পালন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ অক্টোবর শুক্রবার সকালে জাতীয় সংবিধান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, ইন্সট্রাক্টর লুৎফর রহমান, মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ প্রমুখ। দিবসটির কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ নানা পেশার ব্যাক্তি অংশগ্রহণ করে।