সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

১০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে আমাজন

অনলাইন ডেস্ক :

টুইটার, মেটার পরে এবার টেক জায়ান্ট আমাজনও গণছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। প্রায় ১০ হাজারের বেশি কর্মীকে বিদায় দিতে যাচ্ছে তারা। শুধু কর্মী ছাঁটাই নয় আমাজন খরচেও কাটছাঁট করতে চলেছে বলে জানা গেছে। আমাজন গত কয়েক মাস ধরে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। এজন্য আমাজন কর্তৃপক্ষ গণহারে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সংস্থায় প্রতিবেদনে জানা গেছে। আমাজনে বিশ্বজুড়ে প্রায় ১৬ লাখ মানুষ চাকরি করেন। আমাজন থেকে যদি সত্যিই ১০ হাজার কর্মী ছাঁটাই করা হয়, তবে সংস্থার ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় গণছাঁটাই। সূত্রের খবর, আমাজনের এই গণছাঁটাই প্রক্রিয়ায় শুরুতেই কোপ পড়তে পারে ‘অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট’-এর মতো যন্ত্র ভিত্তিক বিভাগগুলিতে। গত কয়েক মাসে ধরেই আমাজনের কিছু অলাভজনক বিভাগের কর্মীদের সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্য বিভাগে সুযোগ খোঁজার করার পরামর্শও দেওয়া হয়েছে কিছু কর্মীকে। কোভিড অতিমারির সময় আমাজনের মতো অনলাইন কেনাবেচার সংস্থাগুলির দিকে ঝুঁকেছিলেন সাধারণ মানুষ। ফলে তাদের ব্যবসা লাভজনক হয়েছিল। কিন্তু ধীরে ধীরে ফের অতিমারি-পূর্ববর্তী পর্যায়ে ফিরে গিয়েছে বিশ্ব। আমাজনে কেনাকাটার হার তাই তুলনামূলক কমেছে। এদিকে গত সপ্তাহেই গণছাঁটাইয়ের পথে হেঁটেছে টুইটার। ইলন মাস্কের মালিকানায় সংস্থার প্রায় ৫০ শতাংশ কর্মীর চাকরি গিয়েছে নিমেষে। এরপর বড় সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছে ফেসবুকের মূল সংস্থা মেটা থেকেও।